বিএনপি ও ছাত্রদলের ৭ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৫৮
নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হওয়া সাত বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
 
শুক্রবার মধ্যরাতে রাজশাহীর পবা থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।
 
পবা থানার ওসি আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত জেলা বিএনপি ও ছাত্রদলের সাত নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে তারা নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
 
তিনি জানান, মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ হাজির করা হয়েছে। তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।