হোমনায় ব্যাটারিসহ ৪ চোর গ্রেফতার

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪১
কুমিল্লার হোমনায় রবি মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গৌরিপুরে ৪৮টি ব্যাটারি ও পিকআপসহ তাদের গ্রেফতার করে দউককান্দি হাইওয়ে থানা পুলিশ। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 
 
গ্রেফতারকৃতরা হলেন- নিলফামারীর রোমার উপজেলার নয়ানী গ্রামের অখিল চন্দ্রের ছেলে মৃনাল কান্তি রায়, একই গ্রামের সুশীল চন্দ্র রায়ের ছেলে উজ্জল চন্দ্র রায়, ফেনী সদর উপজেলার পশ্চিম শিলনিয়া গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে মো. ফারুক মিয়া ও শেরপুরের গাজীর খামার গ্রামের বারেক মিয়ার ছেলে রুবেল মিয়া।
 
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর সত্যতা নিশ্চিত করে বলেন, 'শুক্রবার রাতে আসাদপুরের রবি টাওয়ার থেকে ব্যাটারি চুরির কথা শুনে আমরা বিভিন্নস্থানে অভিযান চালাই। গৌরিপুর থেকে একটি পিকআপে ৪৮টি ব্যটারি এবং চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।'