টেক্সাসের সাবেক গভর্নর রিক পেরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না বলে ঘোষণা দিয়েছেন। এবার রিপাবলিকান দলের প্রার্থীদের দীর্ঘ তালিকা থেকে তিনিই প্রথম নাম কাটালেন।
এরইমধ্যে পেরি তার প্রচারণা কর্মীদের বেতন দেয়া বন্ধ করেছেন।
২০১২ সালেও নির্বাচনী প্রতিযোগিতা থেকে বাদ পড়েন পেরি। রিপাবলিকান দলের মনোনয়ন প্রতিযোগিতায় শীর্ষে থাকার জন্য অনেক যোগ্যতাই আছে পেরির। তিনি সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। রিক পেরি গভর্নর থাকাকালীন টেক্সাসের অর্থনীতি ছিল চাঙ্গা। ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার প্রতিযোগিতায়ও বেশ এগিয়ে ছিলেন রিক পেরি কিন্তু পরে বিতর্কে দুর্বল পারফরমেন্সের কারণে হেরে যান তিনি।
