ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২। আহত হয়েছে আরো প্রায় ১০০ জন। শনিবার সকাল নয়টার দিকে মধ্য প্রদেশের ঝাবুয়া জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি’র।
এর আগে তাৎক্ষণিক ভাবে নিহতের সংখ্যা ২০ জন জানানো হয়েছিল।
পুলিশ জানিয়েছে, আবাসিক এলাকায় অবস্থিত ওই রেস্টুরেন্টটিতে অবৈধভাবে আতশবাজি মজুদ করে রাখা হয়েছিলো। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতল বিশিষ্ট ওই রেস্টুরেন্টটিতে বিস্ফোরণে ধসে পড়ে। এতে অনেকে এর নীচে চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
রাজ্যের মূুখ্যমন্ত্রী শিবরাজ শিং চৌহান এই দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের সবাইকে ৫০ হাজার রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছেন। ঘটনার পর উদ্ধার কাজ চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
