চীনে রাস্তায় পোষা কুকুর নিয়ে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পূর্ব চীনের একটি জেলায় ঘোষণা করা এই নির্দেশনায় আরো বলা হয়েছে রাস্তায় কুকুর নিয়ে বের হলে সেগুলোকে খুঁজে খুঁজে হত্যা করা হবে।
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, সব কুকুর সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে রাস্তা থেকে সরিয়ে নিতে হবে। আর তা না হলে কর্তৃপক্ষ আপনার বাড়িতে ঢুকে সেগুলোকে হত্যা করবে। চীনের শেনডং প্রদেশেন ডায়াং জেলায় এই নির্দেশনাকে ‘নির্মমতম নিষেধাজ্ঞা’ বলে উল্লেখ করেছে কুকুরপ্রেমীরা। কুকুর পালনের লাইসেন্সধারীরাও কুকুর রাখতে পারবেন না। জেলার পরিচ্ছন্নতা বজায় রাখা ও রাস্তার কুকুর যাতে মানুষের ক্ষতি না করতে পারে সেই জন্য এই আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
তবে কুকুর পোষার লাইসেন্স ধারী ব্যক্তিদের কুকুর কেন হত্যা করা হবে সেই ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষ কিছু বলেনি। এই সিদ্ধান্তে কুকুর প্রেমীরা চীন জুড়ে ক্ষোভ প্রকাশ করেছেন। টাইমস অব ইন্ডিয়া
