ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৪৯
ঝিনাইদহের কালীগঞ্জের শনিবার বারোবাজারে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৪০) নামের এক কৃষক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার হোসেন উপজেলার সোনালীডাঙ্গা গ্রামের হোসেন মোল্লার ছেলে। পুলিশ চালকসহ বাসটিকে আটক করেছে।
 
বারোবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ফরিদউদ্দিন ভুইয়া জানান, রাস্তা পার হওয়ার সময় খুলনাগামী শাপলা পরিবহনের যাত্রীবাহী বাস দেলোয়ার হোসেন নামের এক কৃষককে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় জনতা চালক মিলন হোসেনসহ বাসটিকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। 
 
আটককৃত চালক চুয়াডাঙ্গা সদরের আব্দুর বারীর ছেলে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।