পাবনার সাঁথিয়ার আতাইকুলায় রানা মৃর্ধা (৩৫) নামে গাজা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। তিনি বৃহস্পতিপুর গ্রামের মন্টু মৃর্ধার ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার ওসি নুর এ আলম সিদ্দিকীর নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে থানার বৃহস্পতিপুর গ্রামে থেকে ২৫০ গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়। ওসি জানান, থানা এলাকায় তিনি বড় গাজা ব্যবসায়ী। এ ব্যপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
