বসতভিটা দখল নিয়ে সংঘর্ষ, আদিবাসীসহ আহত ৪

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৬:১০
 
দিনাজপুরের ফুলবাড়িতে বসতভিটা দখল নিয়ে সংঘর্ষে তিন আদিবাসীসহ চারজন আহত হয়েছেন। শনিবার উপজেলার এলুয়ারি ইউনিয়নের রুদ্রানী গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- জহন মেহব্রম (৪০), তনু মেহব্রম (৩৫), যতিন মার্ডি (৩৪) ও আকরাম হোসেন (৪৬)।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধী জহন হেমব্রম জানিয়েছেন, বসতবাড়ির ভিটেমাটি নিয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে আকরাম হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। আজ সকাল সাড়ে আটটায় আকরাম হোসেন তার দলবল নিয়ে জোরপূর্বক তার বসতভিটার মাটিতে গাছ লাগাতে শুরু করে। এতে বাধা দিলে আকরামসহ  তার লোকজন পরিবারের লোকজনের ওপর চড়ায় হয় ও মারপিট শুরু করে। এতে তাদের তিনজন আহত হন।
 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাক আহম্মেদ বলেন, ঐ ঘটনায় তার কাছে কোন পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।