মিশরের মন্ত্রিসভার পদত্যাগ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৫, ১৭:০৯
 
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশটির মন্ত্রিসভা। স্থানীয় সময় শনিবার সিসির অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
 
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রিসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহলেবস পদত্যাগপত্র জমা দেন। প্রেসিডেন্ট সিসি পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত এই মন্ত্রিসভায় তত্ত্বাবধায়ের ভূমিকা  পালন করবে।
 
ঠিক কি কারণে মন্ত্রিসভা পদত্যাগ করেছে তা বিবৃতিতে বলা হয়নি। তবে মিসরের কৃষিমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করার এক সপ্তাহ পর এই ঘোষণা আসল।
 
গৃহমন্ত্রীর দায়িত্ব পালনের পর গত বছর মেহলেব প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
 
দীর্ঘ অপেক্ষার পর আগামী মাসে মিশরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। খবর: রয়টার্স ও আল-জাজিরা।