ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক গৃহবধূর টাকা ও মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। ওই গৃহবধূর নাম শর্মিলা দাস (৩৮)। শনিবার সকালে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় প্যাথলজি বিভাগে এ ঘটনা ঘটে।
শর্মিলা দাস জানান, সকাল ১১টায় জুরাইন ঋষিপাড়া থেকে তিনি তার স্বামী চন্দ্র দাসকে নিয়ে ঢামেক হাসপাতালের বহির্বিভাগে আসেন ডাক্তার দেখাতে। ডাক্তার তার স্বামীর রক্ত পরীক্ষার জন্য বললে তিনি সেখান থেকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলায় রক্ত পরীক্ষার জন্য যান। রক্ত পরীক্ষার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার সময় তার ভ্যানিটি ব্যাগ থেকে ২৪ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি হয়ে যায়।
প্যাথলজি বিভাগের আনসার সদস্য পার্থ জানান, ওই গৃহবধূকে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য শাহবাগ থানায় পাঠানো হয়েছে।
