নেত্রকোনার মদন উপজেলায় স্কুলছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে দুই বখাটেকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। আটকরা হলো, সোনাখালি গ্রামের মাজাহারুল (১৮) ও একই গ্রামের তানভীর (১৮)
বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসনপুর গ্রামের বাসিন্দা ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী শনিবার সকালে বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথে দুই বখাটে মেয়েটিকে উত্যক্ত ও অপহরণের চেষ্টা চালায়। এ সময় মেয়েটি দৌঁড়ে স্কুলে ঢুকে শিক্ষকদেরকে ঘটনাটি জানায়। পরে স্কুল কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীরা দুই বখাটেকে আটক করে পুলিশে দেয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রস্তুতি চলছে।
