চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্ত এলাকা থেকে ১৭ রাউন্ড পিস্তলের গুলিসহ এক যুবককে আটক করা হয়েছে।
সিংনগর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহা. কবিরুল ইসলাম জানান, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া গ্রামের রাস্তা থেকে একই ইউনিয়নের পারচৌকা গ্রামের মিনুকে (২১) পিস্তলের এসব গুলিসহ গ্রেফতার করে।
