চাঁপাইনবাবগঞ্জে বাসর ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ আলী (২২) নামে এক বরের মৃত্যু হয়েছে। সোহাগ শিবগঞ্জ পৌর এলাকার উপরটোলা মহল্লার মাহিদুর রহমানের ছেলে। শনিবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে সোহাগ আলী নিজ ঘরে বিদ্যুতের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম ময়নুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
