এই সময়ের ছড়া

ঘুষ ঘুষে ঘুষাচার

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:০২

সবাই বলে অমুক অফিস বেজায় রকম ঘুষ খায়

অমুক তমুক ঘুষ না দিলে কোথায় তারা ঘুষ পায়?

ভাবে সবাই ঘুষ কর্মটা একেবারেই মন্দ

ঘুষ কর্মটা তুলে দিলেই আর থাকে না দ্বন্দ্ব!

 

বুদ্ধি পেয়ে দেশের রাজা করেন হুকুম জারি

বইপুস্তক খাতাপত্র কিংবা ডিকশেনারি

 যেথায় পাবে ঘুষ শব্দটা গুষ্টি নিপাত করো

আদ্দিকালের কর্ম বাদে নতুন কর্ম ধরো!

 দেখা গেল—

ঘুষ কর্মটা যেমন ছিল তেমনভাবেই আছে

ঘুষ না খেয়ে ঘুষের মানুষ কেমন করেই বাঁচে?