পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৩৯
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর রেলস্টেশনের কাছে পণ্যবাহী কন্টেইনার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 
 
তিনি জানান, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেন কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশনে আটকা পড়েছে।
 
তিনি আরো জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়া হয়েছে। শিগগিরই আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে ইঞ্জিনটি উদ্ধার করবে।