লক্ষ্মীপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৫
লক্ষ্মীপুরে চেক জালিয়াতি মামলার সোহাগ হোসেন (৩৩) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসমি গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে লক্ষ্মীপুরে পৌর শহরের বাঞ্চানগর থেকে তাকে গ্রেফতার করা হয়। সোহাগ একই এলাকার মৃত রফিক উল্যা ভূইয়ার ছেলে।
 
লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ-পরির্দশক (এএসআই) সোহেল রানা জানান, সোহাগ স্থানীয় এক ব্যবসায়ীকে পাওনা টাকা না দিয়ে তার নিজের একাউন্টের চেক দিয়ে প্রতারণা করেন। পরে ওই ব্যবসায়ী ২০১৪ সালে চেক প্রতারণার মামলা করলে আদালত সোহাগের এক বছরের সাজার রায় দেয়া হয়।
 
দুপুরে গোহাগকে আদালতে পাঠানো হবে।