ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামেরও বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে চট্টগ্রামে ওয়াসার মোড়ে অবস্থান নিয়েছেন তারা।
নগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। এতে জমিয়তুল ফালাহ মসজিদ সংলগ্ন সড়কের এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে নগরীরা বিভিন্ন এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে।
চকবাজার থানার এসআই নুরুল বলেন, ওয়াসার ভবন সংলগ্ন সড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অন্যপাশ দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
