আল-আকসা মসজিদে সংঘর্ষ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০৮
জেরুজালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ডে রবিবার ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলি পুলিশের সংঘর্ষ হয়েছে। ইহুদী নববর্ষ শুরুর প্রাক্কালে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
 
ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন গত সপ্তাহে দুটি মুসলিম সংগঠনকে নিষিদ্ধ করে। এই ঘটনায় যখন উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে, ঠিক সেই সময়ে সর্বশেষ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদী দর্শণার্থীদের সঙ্গে ওই সংগঠন দুটির সদস্যদের সংঘর্ষ হয়।
 
আল-আকসা মসজিদটি মুসলিম ও ইহুদী উভয় ধর্মের লোকের কাছেই পবিত্র।
 
-এএফপি