চট্টগ্রামে বন্দরে পানি সরবরাহকারী জাহাজডুবি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:০২
 
চট্টগ্রাম বন্দরের একটি পানি সরবরাহকারী জাহাজ ডুবে গেছে। রবিবার ভোর পাঁচটার দিকে  ১৩ নম্বর জেটি এলাকায় জাহাজটি ডুবে যায়।
 
বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম জানিয়েছেন, এমভি মশক বন্দরে আসা বিভিন্ন জাহাজে পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিল। জাহাজডুবির ঘটনা কারণ জানা যায়নি।