নাটোরে ইয়াবাসহ রবিন (২৬) নামে এক যুবককে ডিবি পুলিশ আটক করেছে। রবিবার সকাল ৯ টার দিকে শহরের চৌধুরী বড়গাছা থেকে আটক করা হয় তাকে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার তরিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালান। অভিযানের সময় তার সঙ্গে ছিলেন ডিবির ওসি আব্দুল হাই। এ সময় স্থানীয় মখছেদ আলীর বাড়িতে ঢুকে তার ছেলে রবিনের ঘরে ১৭পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অবৈধ এই মাদক রাখার অভিযোগে পুলিশ রবিনকে আটক করে। তাকে নাটোর থানায় সোপর্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়।
