আক্কেলপুরে ৩ ডাকাত গ্রেফতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৫:৫৭
জয়পুরহাটের আক্কেলপুরে ডাকাতির সঙ্গে জড়িত থাকায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
 
জানা গেছে, ১৮ আগষ্ট রাতে উপজেলার জামালগঞ্জ দুটি সরকারি প্রতিষ্ঠান হর্টিকালচার ও পোল্ট্রি ফার্মে গভীর রাতে ১৪-১৫ জনের একটি ডাকাত দল পর্যায় ক্রমে নিরাপত্তা প্রহরীকে মারধর করে নগদ টাকা, ল্যাপটপ, মোবাইল, স্বর্ণলঙ্কারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। 
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের অবস্থান নিশ্চিত হই। শনিবার রাতে থানার (ওসি তদন্ত) কিরন কুমার ও এস আই আলী আকবরের নেতৃত্বে বগুড়া জেলার আদমদিঘী থানার আখিরা গ্রামের ডাকাত জাহান আলী (৩৮), তার স্ত্রী রেবেকা (৩২) সাইফুল (২৫) কে গ্রেফতার করেন। তার বাড়ি থেকে টিভি কার্ড, মনিটর উদ্ধার করা হয়। অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে। গ্রেফতারকৃত ডাকাতদের জেলহাজতে পাঠানো হয়েছে।