ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকায় একটি ভাড়া বাসার দ্বিতীয় তলায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার স্থাপন করা হয়েছে। রবিবার দুপুরে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনার মি. পংকজ শরন বরিশাল থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অ্যাপ্লিকেশন সেন্টারের উদ্বোধন করেন।
১৪ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত সরকারি ছুটি ছাড়া ভিসার জন্য আবেদনপত্র গ্রহন শুরু হবে। ময়মনসিংহে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলা ও ভালুকা এলাকার আবেদনকারীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক, পৌর মেয়র ইকরামুলক টিটু, স্টেইট ব্যাংক ইন্ডিয়ার হেড অব ক্রেডিট কর্মকর্তা উত্তম কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদসহ ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কর্মকর্তা ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
