বেনাপোলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ১৯:০৭
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক আব্দুল মান্নান ঢালী (৪৫) বেনাপোল সাদিপুর গ্রামের  ফজলে করিমের ছেলে।
 
রবিবার সকালে বেনাপোল গোলদার মসজিদের পাশ থেকে মান্নানকে দুই হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে। মান্নানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।