সড়ক দুর্ঘটনায় সিরাজ মেডিকেলের চেয়ারম্যানসহ নিহত ৩

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৫, ২২:৩৫
নরসিংদীর মাধবদীতে ট্রাক ও পাজারো গাড়ির মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ ৩ জনের মমান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার রাইনাদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, ঢাকার মগবাজারের ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. সিরাজুল ইসলাম ( ৫৮), তার মেয়ের শ্বশুর আব্দুল খালেক (৬০) ও চালক অন্তু (৩০)।
 

 

পুলিশ জানায়, তারা হাসপাতালের জায়গা দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলের। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজারোটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে পড়ে। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় একে একে তিনজনই মারা যান।