বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি। রবিবার রাতে গুলাশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে বিএনপির একটি সূত্র জানায়।
বেগম জিয়া মসজিদুল হারামের দুর্ঘটনায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন।
আবদুল্লাহ মুতাইরি গত আগস্ট মাসে ঢাকায় যোগদানের পর প্রেসিডেন্ট আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেন। ৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
