কক্সবাজারের রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি এলাকায় বজ্রপাতে ছৈয়দ আলম নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ছৈয়দ আলম (১২) গর্জনিয়া মিয়াজীপাড়া শিখন স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ও ওই এলাকার দিনমজুর আবদুল মাবুদের ছেলে।
রবিবার বিকাল চারটায় গর্জনিয়া বটতলী বিলে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু জানান, রবিবার বিকালে তারেক মনোয়ার নামের এক সহপাঠীর সঙ্গে বটতলী বিলে (জলাশয়ে) মাছ ধরতে যায় ছৈয়দ আলম। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে ছৈয়দ আলম মারা যান।
