মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। রবিবার দেশটিতে বেশ কয়েকবার ভূকম্পন অনুভূত হয়। এর মধ্যে একটি কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর- রয়টার্সের।
তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে (ইউএসজিএস) কম্পনের মাত্রা ৬ দশমিক আট বলে জানিয়েছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের লস মচিস থেকে ১০৬ কিলোমিটার দূরে সমুদ্রের নিচে। সেসময় চার দশমিক নয় থেকে পাঁচ দশমিক তিন মাত্রার ভেতর তিনটি কম্পন অনুভূত হয়।
