চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের ইস্টার্ন আবাসিক এলাকায় বেশ কয়েকটি ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ফ্রিজ, ফ্রিজের কম্প্রেসার ও ফ্যানসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ। এ সময় এসব নকল ফ্রিজ, ফ্যান ও যন্ত্রপাতির কারখানার মালিক ও কর্মচারীসহ ১৬ জনকে আটক করা হয়।
রবিবার দুপুর ১২টার দিকে ওই আবাসিক এলাকার ছয়টি ভবনে এবং হাটহাজারী বাজারের একটি শোরুমে অভিযান চালিয়ে স্যামস্যাংগ, ওয়ালটন, এলজি, তোশিবা, সুপারস্টোন, কনিকাসহ বিভিন্ন ব্রান্ডের নকল লগো সংবলিত প্রায় আট শতাধিক ফ্রিজ, ফ্রিজের কম্প্রেসার, ফ্যান সহ অসর্ম্পূণ ফ্রিজের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দকৃত এসব ফ্রিজ ও ফ্যানসহ অন্যান্য যন্ত্রাংশের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা।IMG0হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মসিউদ্দৌলা রেজা জানান, দীর্ঘদিন ধরে চক্রটি নিম্নমানের ফ্রিজে নামীয় ব্রান্ডের লগো ও স্টিকার লাগিয়ে নিজস্ব শোরুমসহ উত্তর চট্টগ্রামের বিভিন্ন শোরুমে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ জব্দকৃত মালামালের তালিকা তৈরি করছে। আটকদের যাচাই বাছাই শেষে আদালতে সোর্পদ করা হবে।IMG01 আটককৃতরা হলেন, শো রুম ও নকল ফ্রিজ কারখানার মালিক লিটন কুমার দে (৩৪) তার ভাই সুমন কুমার দে (৩১), রাজু দে (২৮), টিটন কুমার দে (২৫) সকলের পিতা সুশিল কুমার দে, গ্রাম- ভবানী পুর, হাটহাজারী, কারখানার কর্মচারী প্রিয়তোষ মুহুরী (৪৯), মোজাম্মেল হোসেন (২৪), প্রিয়তোষ দে (৩৫), মামুনুর রশিদ (২২), ফারুক আহম্মদ (৩৫) মাসুদ রানা (১৮), মো. বাপ্পু (১৮) মো. মোর্শেদ (২০), মো. আবদুল করিম (৪০), মো. শাহীন আলম (১৮) ও রুবেল সরকার (২৬)।
