‘হেলেন কেলার’ মঞ্চায়ন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২০:৫৫

নারী দিবস উপলক্ষে আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে স্বপ্নদল প্রযোজনা নারীজাগরণের মনোড্রামা ‘হেলেন কেলার’-এর বিশেষ মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। বিশ্বের বিস্ময় মহিয়সী নারী হেলেন কেলারের জীবন, কর্ম, স্বপ্ন, সংগ্রাম, দর্শনভিত্তিক ও নারীর একক অভিনয়ে সমৃদ্ধ হেলেন কেলার রচনা করেছেন অপূর্ব কুমার কুণ্ডুু এবং নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। এতে অভিনয় করছেন জুয়েনা শবনম। প্রযোজনা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন শাখাওয়াত শ্যামল।