মির্জাপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ০৯:৪০
টাঙ্গাইলের মির্জাপুরে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে চারজন।
 
সোমবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্ল্যা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- গরু ব্যবসায়ী জয়নাল আবেদিন (৪৫), ট্রাক চালক জমশের আলী (৫০)। তাদের দুইজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই ঘটনায় ৬/৭টি গরু আহত হয়েছে।
 
জানা গেছে, আজ সকালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লবণভর্তি একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গরুভর্তি ট্রাকের চালক ও গরু ব্যবসায়ী নিহত হন। আহত হন চারজন। লবণভর্তি ট্রাকটি সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।
 
আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।