পপ তারকা খোঁজার রিয়েলিটি শো ‘সানসিল্ক ডিভাস’ শুরু হয় গত ১১ জানুয়ারি। এই আয়োজনের আর মাত্র কয়েকটি শো বাকি। তারপরই সবার সামনে চলে আসবে বাংলাদেশের প্রথম অল গার্ল প্রফেশনাল ব্যান্ড। ৩ হাজার সাবমিশনের মধ্য থেকে মাত্র ২০ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় আয়োজনটির মূলপর্ব। প্রতিটি এপিসোড সাজানো হয়েছে ভিন্ন ভিন্ন থিমে।
অষ্টম এপিসোডের থিম ছিল পিয়ানো, যেখানে প্রতিযোগিদের সাথে পিয়ানোতে ছিলেন দেশবরেণ্য পিয়ানো বাদক রোমেল আলী। বিচারক হিসেবে যোহাদ রেজা চৌধুরী, শারমিন সুলতানা সুমি, হূদয় খান ও আলিফ আলাউদ্দিনের সাথে যুক্ত ছিলেন মিউজিশিয়ান রাফা। পরবর্তী এপিসোড সাজানো হয়েছে প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় সব গান দিয়ে। যেখানে উপস্থিত থাকবেন ওয়ারফেজ ব্যান্ডের টিপু। রিয়েলিটি শোটি প্রতি শুক্রবার রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে।
