বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:১৮
দিনাজপুরের বিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে লাবু মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার রাত ১১টার দিকে মাহমুদপুর শান্তি মোড় গ্রামে এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, লাবু মিয়া ওই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি একজন টেম্পু চালক বলে জানা গেছে। ঘরে ইলেক্ট্রিক ফ্যানে তার সংযোগের সময় বিদ্যুতের তারে আটকে পড়েন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে বিরামপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।