আড়াইহাজারে বিদ্যুৎ​স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১০:৩৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদ্যুৎ​স্পৃষ্টে আব্দুল হান্নান (৬০) নামের এক ভুট্রা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টায় ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী ওই এলাকার মৃত ছামেদের ছেলে। 
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হান্নান মিয়া তার বাড়িতে স্থাপিত কারখানায় ভুট্রা দিয়ে খৈই তৈরি করতেন। প্রতিষ্ঠানে বিদ্যুতের সাশ্রয় করতে গিয়ে তিনি প্রতিদিনই একমিটার থেকে অন্যমিটারে সংযোগ দিতেন। সোমবার সকাল ৯ টার দিকে অসাবধানতা বসত তিনি তারে জড়িয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।