গাজীপুরে ৫ বস্তা গাঁজাসহ ২ জন আটক

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১১:০৭


গাজীপুরে একটি কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাঁচ বস্তা গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত মধ্যরাতে জেলার হায়দরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সিরাজ খান (৪০) ও আশরাফুল ইসলাম (৩২)।

জয়দেবপুর থানার ওসি রেজাউল হাসান রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।