সাভারের হেমায়েতপুরে অপহৃত শাহদাতকে রাজধানীর দারুস সালাম থেকে উদ্ধার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর তাকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন-হানিফ, নাসির, ওভি।
সোমবার র্যাব-৪ এর গণমাধ্যমে পাঠানো এক তথ্যে এসব জানা গেছে।
র্যাব জানায়, অপহরণকারীদের আটকসহ পুক্তিপণের ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ১২টায় র্যাব এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
