লক্ষ্মীপুরে কমলনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে গেছে। সোমবার ভোরে উত্তর চর লরেঞ্চ মাস্টার বাজারে এ ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তারা।
খবর পেয়ে ভোরে ফায়ার সার্ভিসের লক্ষ্মীপুর সদর ও রামগতি ইউনিট গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের পল্লী চিকিৎসক সৈয়দ আহম্মদ জানান, ফারুক ক্লথ স্টোর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। কিছুক্ষণের মধ্যে বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ দোকান গুলো হচ্ছে- মোরশেদ কীটনাশক, ফারুক ক্লথ স্টোর, আলা উদ্দিনের ভুষা মালের আড়ৎ, মোস্তফা কনফেকশনারী ও জননী র্ফামেসী।
হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফরিদ উদ্দিন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থল পরির্দশন করে ব্যবসায়ীদের নাম ঠিকানা নিয়ে আসা হয়েছে।'
