ব্যাংককে বোমা হামলা: মালয়েশিয়ায় পাকিস্তানিসহ গ্রেফতার ৩

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৪:০১
 
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বোমা হামলার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। এদের মধ্যে একজন পাকিস্তানি ও দুইজন মালয়েশিয়ার নাগরিক। সোমবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর বলেন, কয়েকদিন আগে তাদের আটক করা হয়েছে। বোমা হামলার ঘটনা তদন্তে আমরা সহায়তা করছি।
 
ব্যাংককে গত ১৭ আগস্ট একটি মন্দিরে ভয়াবহ এ হামলায় ২০ জন নিহত হয়েছে। হামলার সাথে জড়িতদের খুঁজতে থাই পুলিশ কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আরো একজনকে গ্রেফতারে অভিযান চলছে। পলাতক ঐ ব্যক্তি চীনের সিনহুয়া প্রদেশের নাগরিক বলে ধারণা করা হচ্ছে।