ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন একজন। সোমবার সকাল সাড়ে ১০ টায় অলিপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শান্তামুড়া গ্রামের সৈয়দ আলী ও তার স্ত্রী মুক্তারা বেগম রিকশা যোগে আওলিয়া বাজারে যাওয়ার পথে অলিপুরে বিদ্যুতের তার ছিড়ে রিকশার ওপর পড়লে তারা মারা যান। নিহতরা হলেন- মুক্তারা বেগম (৪০) ও রিকশা চালক ফারুক মিয়া (৪০)। অপর রিকশারোহী সৈয়দ আলী (৫০) আহত হন। তাকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়েছে।
বিজয়নগর থানার ওসি কামাল পাশা বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
