নীলফামারীতে কারখানায় অগ্নিকাণ্ড

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৭:৩৩
নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রীনবিডি লিমিটেড নামে একটি পরচুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় আতঙ্কে ছোটাছুটি করে কারখানা থেকে বের হতে গিয়ে নারীসহ ছয় শ্রমিক আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে কারখানার পরচুলাসহ বেশ কিছু মালামাল ভস্মীভূত হয়ে গেছে।
 
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতির পরিমাণ ১৪ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে।
 
নীলফামারী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।