নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ঠাঠারী পাড়ায় সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মৃত. বিপ্লব হোসেন (১৬) ওই গ্রামের আপেল মিয়ার ছেলে।
সোমবার ঠাঠারী পাড়ায় মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হয়।
ওই গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সুজা মিয়া জানান, সাপ কামড় দেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
