হাঙ্গেরিতে নতুন করে অভিবাসন প্রত্যাশীদের ঢল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:০৬
 
হাঙ্গেরিতে নতুন করে অভিবাসন প্রত্যাশীদের ঢল নেমেছে। এক দিনে ৪ হাজার ৩৩০ জনের রেকর্ড ভেঙ্গে রবিবার এক দিনেই ৫ হাজার ৮০৯ জন হাঙ্গেরিতে প্রবেশ করে। সোমবার হাঙ্গেরি পুলিশ একথা জানায়।
 
অভিবাসন প্রত্যাশীদের প্রবেশ নিয়ন্ত্রণে দেশটি নতুন আইন পাসের আগে সেখানে অভিবাসন প্রত্যাশীদের এ ঢল নামলো। ওই আইনের আওতায় ইউরোপের দেশটিতে অবৈধভাবে প্রবেশ করা লোকদের জেল হতে পারে। সূত্র: এএফপি