মুরাদনগরে বাঙ্গরাবাজার নামে নতুন থানা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৫৯
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিভক্ত হল কুমিল্লার মুরাদনগর উপজেলা। ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই বৃহৎ উপজেলাকে দুই ভাগে বিভক্ত করে শ্রীকাইল, আন্দিকোট, রামচন্দ্রপুর (উঃ), আকুবপুর, পূর্বধৈইর(পূর্ব), পূর্বধৈইর(পশ্চিম), বাঙ্গরা(পূর্ব), বাঙ্গরা (পশ্চিম), চাপিতলা, টনকি এই ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরাবাজার নামে নতুন একটি থানার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
 
সোমবার দুপুরে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।
 
বাঙ্গরাবাজার নামে নতুন থানার নীতিগত সিদ্ধান্তের সংবাদ পেয়ে এ এলাকার জনসাধারণের মধ্যে নেমে আসে উৎসবের আমেজ। সবার মধ্যে চলছে মিষ্টি বিতরন।
 
উল্লেখ্য, গত ২০১৩ সালে মুকলেশপুর গ্যাসক্ষেত্র উদ্বোধনের সময় জনসাধারণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর মুরাদনগর থানাকে দুই ভাগে বিভক্ত করার জন্য তৎকালীন সরাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রধান করেছিলেন।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘বিভক্ত হওয়ার বিষয়টি আমি জানি না, এ ব্যাপার কোন কাগজ-পত্র আমরা পাইনি।’