মধুখালীতে ট্রাক চাপায় যুবক নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১০:৪৭
ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় সুনিল কুমার (২৫) নামে  এক যুবক নিহত হয়েছেন। ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানকে ট্রাক চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। 
 
সোমবার রাত ১১টায় মধুখালী বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। 
 
জানা গেছে, নিহত সুনিল ফরিদপুর চিনিকল হরিজন কলোনিতে বাস করতেন। ঘটনার পর চালক সোবাহান শেখকে গণধোলাই দিলে গুরুতর আহত হয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চালকের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চাপালি গ্রামে। 
 
মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হরিজন সম্প্রদায়ের সুনিল কুমার পৌর সভার একজন অস্থায়ী এমএলএসএস হিসেবে কাজ করতেন।