গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক চাপায় হারুন গাজী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় মামুন (২৫) নামে অপর এক আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বালুয়াহাট এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন গাজী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নাওপাড়া গ্রামের মোসলেম গাজীর ছেলে। আহত মামুন একই উপজেলার ডায়েস্বর গ্রামের আব্দুল মজিদের ছেলে।
মামুনকে উদ্ধার করে আশঙ্কজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদশক (এসআই) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
