মেসির শততম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:৩৭

বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি আগামীকাল তার ১০০ তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটি খেলবেন রোমার বিপক্ষে। বার্সেলোনাকে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই আর্জেন্টাইন ৯৯ টি ম্যাচে টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ ৭৭ গোল করেছেন।


২০০৪ সালের ডিসেম্বরে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে যাত্রা শুরু করেছিলেন লিওনেল মেসি। বিখ্যাত ফুটবল বিষয়ক ওয়েবসাইট মনে করে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর এই টুর্নামেন্টের ইতিহাসেরই সেরা খেলোয়াড় লিওনেল মেসি। ১১ টি চ্যাম্পিয়ন্স লিগে ৯৯ ম্যাচে ৭৭ গোল করা মেসির প্রথম গোলটি এসেছিলো ২০০৫ সালের নভেম্বরে প্যানথিনাইকোসের বিপক্ষে।

IMG0

ওই মৌসুমেই ১৯৯২ সালের পর দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলো বার্সা। এরপর ২০০৮-০৯, ২০১০-১১ ও সর্বশেষ ২০১৪-১৫ তে বার্সেলোনা অনেকটাই মেসির উপর ভর করে জিতেছে। সেই মেসি আগামী কাল রোমার মাঠে ১০০ তম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে নামবেন। গোল ডটকম