গাবতলীতে পশুর হাট বসছে শুক্রবার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫৩
 
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শুক্রবার ঢাকার গাবতলীতে পশুর হাট বসছে। দেশের সবচেয়ে বড় এই হাটটিতে বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু নিয়ে আসা হবে।
 
গাবতলীর ইজারাদার লুত্ফুর রহমান জানান, পশুর হাটকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। এবার পশুর হাটে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক কর্মী কাজ করবেন।
 
পশুর হাটের সার্বিক নিরাপত্তায় র‌্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন।