ব্যবসায়ীর লাশ মিললো কাশবনে

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩২
রাজধানীর তুরাগে ১৫ নাম্বর সেক্টরে কাশঁবনের ভিতর থেকে শাহাজালাল (৫৫) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ।
 
নিহত শাহাজালালের বাড়ি পুরান ঢাকায়। দক্ষিণখানের ফায়দাবাদ টি এস সি কলোনিতে পরিবার নিয়ে থাকতেন।
 
সোমবার দিবাগত রাতে কাশবনের ভিতর থেকে র্দুগন্ধ বের হতে থাকলে তুরাগের সোলহাটি এলাকার স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে তুরাগ থানার পুলিশ সেখানে যায় এবং একটি গলিত লাশ দেখতে পায়। রাতেই পুলিশ শাহাজালালের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে নিহত শাহাজালারের ছেলে রবিন লাশটি শনাক্ত করেন।
 
শাহাজালালের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শাহাজালাল বাসা থেকে কাজের উদ্দেশে বের হওয়ার পর থেকে তাকে আর পাওয়া যায় নি। তার হাতে থাকা মোবাইলে ফোন করলে রিসিভ না করায় দক্ষিণখান থানায় একটি হারানো জিডি করে পরিবার। পরে শাহাজালালের মোবাইল ফোন থেকে কল আসে ‘আমাকে আমাদের ড্রাইভার বাবুল (৩০) মাথায় আঘাত করে উত্তরার নতুন সেক্টর কাশবনের ভিতর ফেলে রেখেছে এবং গাড়ি নিয়ে পালিয়ে গেছে’। খবর পেয়ে পরিবারের লোকজন তুরাগ থানার পুলিশের সহযোগিতা নিয়ে ১৫ নং সেক্টর এলাকাতে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি।
 
তুরাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহাবুবে খোদা জানান, নিহতের ছেলে রবিন বৃহস্পতিবার তুরাগ থানায় এসে জানান, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাবা মোবাইল ফোনে জানান, তাদের ড্রাইভার বাবুল তার বাবার মাথায় আঘাত করে ১৫নং সেক্টর এলাকাতে কাশবনের ভিতর ফেলে রেখেছে। বৃহস্পতিবার রাতে ঐ এলাকাতে তল্লাশি চালাই কিন্তু শাহাজালালকে কোথাও খুঁজে পাই নাই। 
 
সোমবার দিবাগত রাতে কাশবনের ভিতর থেকে র্দূুগন্ধ বের হতে থাকলে তুরাগের সোলহাটি এলাকার স্থানীয় লোকজন থানায় খবর দেয়, খবর পেয়ে থানা পুলিশ সেখানে যায় এবং একটি গলিত লাশ দেখতে পায়। রাতেই পুলিশ শাহাজালালের পরিবারের সাথে যোগাযোগ করলে নিহত শাহাজালারের ছেলে রবিন নিহতের লাশ শনাক্ত করেন।
 
বর্তমানে লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল র্মগে পাঠানো হয়েছে। এ বিষয় তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।