উত্তর কোরিয়ার পারমাণবিক চুল্লী পুরোদমে চালু

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৫, ১৩:৩৮

উত্তর কোরিয়া জানিয়েছে তাদের প্রধান পারমাণবিক স্থাপনা ইয়ংবিয়ন কমপ্লেক্সে এখন পুরোদমে কাজ চলছে।


উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটি পরমাণু অস্ত্রের গুণগত মান সংখ্যা বাড়াতে চাইছে। প্রতিবেদনে আরো বলা হয় উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনো ধরণের আগ্রাসনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র দিয়ে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।


ইয়ংবিয়নের পারমাণবিক ২০০৭ সালে বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তর কোরিয়া প্রতিজ্ঞা করেছিলো ২০১৩ সালের মধ্যে এটি আবার চালু করা হবে। এখান থেকে উত্তর কোরিয়ার প্লুটোনিয়াম ভিত্তিক পারমাণবিক অস্ত্রগুলোর কাঁচামাল যোগানদাতা। 

 

উল্লেখ্য, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ত্যাগ করাতে জন্য ছয় জাতির উদ্যোগ ২০০৯ সালের পর থেকে বন্ধ আছে। বিবিসি