সোশ্যাল মিডিয়ায় নেই অভিনন্দন অ্যাকাউন্ট ভুয়া

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ২১:২২

সামাজিক যোগাযোগ মাধ্যমে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কোনো অ্যাকাউন্ট নেই। তার নামে খোলা অ্যাকাউন্টগুলো সব ভুয়া বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

কাশ্মির সীমান্ত নিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ লড়াইয়ের সময় ভারতের মিগ-২১ ভূপাতিত হয়ে এর বৈমানিক অভিনন্দন পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন। সেই সুবাদে রাতারাতি বিশ্বজুড়ে খবরের শিরোনাম হন অভিনন্দন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অভিনন্দনকে মুক্তি দেওয়ার ঘোষণায় কাশ্মির উত্তেজনাও হ্রাস পায়। ‘শত্রু’ পক্ষের হাতে আহত অবস্থায় ধরা পড়ার পরও আত্মবিশ্বাস না হারানো অভিনন্দন নিজ দেশে রীতিমত তারকা বনে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে অ্যাকাউন্ট খোলার হিড়িক পড়ে।

ওইসব অ্যাকাউন্ট থেকে যাতে কোনো গুজব ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নিতে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বুধবার এক টুইটে বলা হয়, “কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক/ইন্সটাগ্রাম/টুইটার) উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কোনো অ্যাকাউন্ট নেই।