কুয়েতের একটি আদালত মঙ্গলবার সাতজনকে মৃত্যুদন্ড দিয়েছে। এদের মধ্যে পাঁচজনের অনুপস্থিতিতে তাদের বিচার করা হয় ।
শিয়া অনুসারিদের একটি মসজিদে ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী। ওই হামলায় ভূমিকার জন্য সাতজনকে এই শাস্তি দেওয়া হয়।
গত ২৬ জুন চালানো এ হামলায় সৌদি আরবের এক আত্মঘাতী বোমা হামলাকারীকে সহযোগিতা করার অভিযোগে মোট ২৯ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়। তাদের মধ্যে সাতজন নারী।
অভিযুক্তদের মধ্যে আট জনকে দুই থেকে পনের বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে কুয়েতি, সৌদি, পাকিস্তানি সহ বিভিন্ন দেশের ব্যক্তিরা ছিলেন। মসজিদে ওই ভয়াবহ হামলায় ২৬ শিয়া অনুসারি নিহত ২২৭ জন আহত হয়।
কুয়েতের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই সন্ত্রাসীর হামলার পরে সরকার সন্ত্রাসী গোষ্ঠীর উপর সর্বশক্তি নিয়ে ঝাপিয়ে পড়ে। কর্মকর্তারা বলেছিলেন শিয়া-সুন্নি বিভেদ সৃষ্টির জন্য এই হামলা চালিয়ে ছিল ইসলামিক স্টেটস। বাসস ও গালফ টাইমস
